নিউজটি শেয়ার করুন

রাজ-পরির ঘরে দুই ব্যাঘ্র শাবকের জন্ম

চট্টগ্রাম চিড়িয়াখানার জন্য আমদানি করা বাঘ রাজ ও পরির ঘরে নতুন দুই অতিথির আগমন ঘটেছে।

আজ সোমবার (৩০ ডিসেম্বর) সকাল ৮টায় পরি নামের মা-বাঘটি দুইটি শাবকের জন্ম দেয়। মা ও শাবক দুটি সুস্থ আছে।তাদের নিরাপত্তার স্বার্থে বাঘের খাঁচার একটি অংশ ঢেকে রাখা হয়েছে।

২০১৬ সালের ডিসেম্বরে আনার পর ২০১৮ সালের ১৯ জুলাই দুইটি শাবকের জন্ম দিয়েছিলো পরি। এর মধ্যে একটি বিরল প্রজাতির শাদা বাঘ।

চিড়িয়াখানা পরিচালনা কমিটির সদস্যসচিব ও হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন দুইটি ব্যাঘ্রশাবকের জন্মের বিষয়টি নিশ্চিত করেছেন।