নিউজটি শেয়ার করুন

রাতের আঁধারে গাড়ির পার্কিং দখল করে মার্কেট নির্মাণ; ব্যবসায়ী ও মুসল্লিদের মানববন্ধন

রাউজানে রাতের আঁধারে গাড়ি পার্কিংয়ের জায়গা দখল করে মার্কেট নিমার্ণ করার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছেন ব্যবসায়ীরা। তাদের মানববন্ধনে একাত্মতা প্রকাশ করেছেন মুসল্লিবৃন্দ ও সাধারণ জনতা।

বৃহস্পতিবার বিকাল ৫ টায় উপজেলার পথেরহাটস্থ ভারতেশ্বরী প্লাজার সম্মুখে চট্টগ্রাম-কাপ্তাই সড়কে এই মানববন্ধন করেন ব্যবসায়ীরা।

গত ২৯ অক্টোবর রাতের আঁধারে উপজেলা জনগুরুত্বপূর্ণ স্থান পথেরহাটস্থ ভারতেশ্বরী প্লাজার পেছনে এবং ভূমি অফিস জামে মসজিদের সম্মুখের মার্কেটের প্রতিষ্ঠালগ্ন হতে বিগত ১৬ বছর ধরে থাকা গাড়ি পার্কিংয়ের জায়গাটি দখল করে ব্যবসায়ী ও সাধারণ মানুষের আপত্তিমূখে মার্কেট নির্মাণ করছে মার্কেটটির মালিক পক্ষ।

এই ঘটনায় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মাঝে ক্ষোভ ছড়িয়ে পড়ে। ব্যবসায়ীরা মানববন্ধনের মাধ্যমে প্রতিবাদ জানান। তারা পার্কিংয়ের জন্য জায়গাটি সংরক্ষণের জন্য স্থানীয় সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী হস্তক্ষেপ কামনা করেন।

মানববন্ধন শেষে এক প্রতিবাদ সমাবেশে ব্যবসায়ী শফিকুল ইসলাম সওদাগরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

ব্যবসায়ী মুহাম্মদ জিয়াউর রহমানের সঞ্চালনায় বক্তব্য দেন সংগঠনের সহসভাপতি অাহমেদ সৈয়দ, ব্যবসায়ী মুহাম্মদ সেকান্দর সওদাগর, মুহাম্মদ অারিফ, মুসলিম উদ্দিন, বাবু ধর, মুহাম্মদ রাশেদ, মহিউদ্দিন, মুহাম্মদ সাজ্জাদ, জসিম উদ্দিন মেম্বার, সোলেমান বাদশা, মুহাম্মদ ইসকান্দর সাজু দে সহ আরো অনেকেই।