সিপ্লাস প্রতিবেদক: রাতভর হালকা ও মাঝারি বৃষ্টিতে আজ বুধবার তলিয়ে গেছে চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকা। হাঁটু থেকে বুকসমান পানি উঠেছে বিভিন্ন স্থানে।
এতে সকালে দুর্ভোগে পড়েন কর্মস্থলে যাওয়া বিভিন্ন পেশার মানুষ।
মৌসুমি বায়ু সক্রিয় থাকায় এই বৃষ্টিপাত বলে আবহাওয়া অফিসের অভিমত। যা আরও ২ দিন অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।
পতেঙ্গা আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ শেখ ফরিদ আহমদ গণমাধ্যমে বলেন, চট্টগ্রামে বুধবার সকাল নয়টা পর্যন্ত ২৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে চট্টগ্রামে।








