আমিরাত প্রতিনিধ: সংযুক্ত আরব আমিরাতের জাতীয় জীবাণুমুক্তকরণ কাজের আগ্রগতি দেখতে রাতে দুবাইয়ের রাজপথে পথে ঘুরে বেড়ান দুবাইয়ের মহামান্য যুবরাজ শেখ হামদান বিন মোহাম্মদ। তিনি গতকাল বুধবার দিনগত রাত লক ডাউন সময়ে (রাত ৮ টা হতে সকাল ৬ টা) দুবাইয়ের বিখ্যাত শেখ জায়েদ বিন সুলতান রোড়ে জীবাণুমুক্তকরন কাজের অগ্রগতি দেখেন।ঐ সময়ে তিনি পুলিশের এক কর্মকর্তার সাথে কুশলাদি বিনিময় করে কাজের অগ্রগতি সম্পর্কে জিজ্ঞেস করেন। দুবাইয়ের আগামীদিনের শাসকের জাতীয় দূর্যোগে রাতে ঘুরে ঘুরে কাজ কর্ম দেখা আর জনসাধারণের সার্বিক অবস্থা দেখার এ ছবি আর ভিডিও দেখে আমিরাতের নাগরিকসহ প্রবাসীরাও বেশ সন্তুষ্ট। দুবাই তথা আমিরাতের শাসক পরিবারের এমন তৎপরতায় আর আল্লাহর রহমতে করোনা এখনো নিয়ন্ত্রনে রয়েছে। উল্লেখ্য যে, আমিরাতে বৃহস্পতিবার (২এপ্রিল) পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১০২৪ জন, সুস্হ হয়েছেন ৯৪ জন, মারা গিয়েছেন ৮ জন। শুধু বৃহস্পতিবার একদিনেই ২১০ জন আক্রান্ত হযেছেন।
চাটগাঁইয়ারা দেশে দেশে রাতে আমিরাতের রাজ পথে পথে দুবাইয়ের যুবরাজ হামদান বিন মোহাম্মদ








