Site icon CPLUSBD.COM

রাত থেকে টানা বৃষ্টি: গরমের পর স্বস্তিতে চট্টগ্রামের মানুষ, হয়েছে জলাবদ্ধতাও

রাত থেকে টানা বৃষ্টি: গরমের পর স্বস্তিতে চট্টগ্রামের মানুষ

সিপ্লাস প্রতিবেদক: কয়েকদিনের ভ্যাপসা গরমের পর শনিবার(১৮ সেপ্টেম্বর) রাত থেকে টানা বৃষ্টিতে চট্টগ্রামের মানুষ কিছুটা স্বস্তি পেলেও নগরীর নিম্নাঞ্চলে আবারও জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

বৃষ্টির কারণে চট্টগ্রামে এখন হিমেল হাওয়া বইছে।

নগরীর ষোলশহর দুই নম্বর গেট, মুরাদপুর, হালিশহর, ডিসি রোড, প্রবর্তক, চকবাজার কাতালগঞ্জসহ নিম্নাঞ্চলে পানি জমে গেছে। এতে স্কুল, কলেজের শিক্ষার্থীরা বিপাকে পড়ে।

রবিবার(১৯ সেপ্টেম্বর) সকালেও চট্টগ্রামে ঝরছে গুড়ি গুড়ি বৃষ্টি। ফলে অফিসগামীদের দুর্ভোগ পোহাতে হয়। নগরীতে গণপরিবহনের সঙ্কট দেখা দেয়।

রোববার পতেঙ্গা আবহাওয়া অফিসের তথ্যমতে, সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১২৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।