সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রামের কোরবানির পশুর বাজার গুলোতে দিনভর গরুর কিছুটা সংকট দেখা গেলেও রাত নামতেই মইজ্জার টেকের গরুর বাজারসহ বিভিন্ন পশুর হাটে প্রচুর গরু আসতে শুরু করেছে।
রাত সাড়ে দশটার দিকে জেলা প্রানীসম্পদ কর্মকর্তা রিয়াজুল ডা. রিয়াজুল হক জানান, সারা দিন বাজার গুলোতে গরুর পরিমাণ কম থাকলেও দশটার পর মইজ্জ্যার টেক পশুর বাজারে প্রচুর সংখ্যক গরু আনা হয়েছে।
তিনি বলেন প্রচুর গরু আসায় মইজ্জ্যার টেকের পশুর বাজারে গরুর দামও কমতির দিকে। তাই কোরবানির গরু কিনতে ইচ্ছুক ক্রেতাদের মইজ্জ্যার টেক বাজারে গিয়ে গরু কিনতে পরামর্শ দিয়েছেন তিনি।
এদিকে মইজ্জ্যার টেক বাজার থেকে গরু বিক্রেতা ও ক্রেতারা জানান, রাত নামতেই ট্রাকে করে প্রচুর গরু আসে এই বাজারে। ক্রেতাদের চাহিদা মেটাতে জেলা প্রানী সম্পদ অফিস ও ব্যাবসায়ীরা গরু আনার উদ্যোগ নিয়েছেন।

