সিপ্লাস প্রতিবেদক: রাত পোহালেই শুরু হবে মহাযুদ্ধ। এ মহাযুদ্ধ ফুটবলের। মুখোমুখি হবে ফুটবলের দুই পরাশক্তি চিরপ্রতিদ্বন্ধী ব্রাজিল ও আর্জেন্টিনা।
রবিবার সকাল ৬টায় কোপা আমেরিকা কাপের ফাইনাল। প্রতিদ্বন্ধী ব্রাজিলের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা।
ব্রাজিলের মরাকানা স্টেডিয়ামে এই খেলা অনুষ্ঠিত হবে।
এই খেলা একদিকে যেমন ব্রাজিল ও আর্জেন্টিনার খেলোয়াড়দের জন্য বড় রকমের যুদ্ধ। তেমনি দু দলের ভক্তদের মধ্যে হবে ভয়ঙ্কর এক মনস্তাত্বিক মহাযুদ্ধ। আর যেহেতু ব্রাজিল আর আর্জেন্টিনা পরষ্পর প্রতিপক্ষ তাই কাউকে কেউ ছাড় দেবেনা। তাই ইতোমধ্যেই দুপক্ষের ভক্তদের বুক দুরু দুরু করছে। হয়তো রাতে ঘুম হবেনা অনেকের।
টুর্ণামেন্ট বা প্রতিযেগিতামূলক ম্যাচে ব্রাজিল এবং আর্জেন্টিনা ১১১বার মুখোমুখি হয়েছে। যেখানে ব্রাজিল জয় পেয়েছে ৪৬ বার আর আর্জেন্টিনা জয় পেয়েছে ৪০বার। ২৫টি ম্যাচ ড্র হয়েছে।
এসব ম্যাচে ব্রাজিল গোল করেছে ১৭৭টি আর আর্জেন্টিনা করেছে ১৬৭ গোল।
এ পর্যন্ত কোপা আমেরিকার ১৪ বার শিরোপা জিতেছে আর্জেন্টিনা। আর ৯বার জিতেছে ব্রাজিল।
নেইমারের ব্রাজিল ইকুয়েডরকে হারিয়ে ফাইনালে উঠেছে। আর মেসির আর্জেন্টিনা কলম্বিয়াকে হারিয়ে ফাইনালে উঠেছে।
বাংলাদেশের ফুটবলভক্তরা এই মহাযুদ্ধ দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে।








