নিউজটি শেয়ার করুন

মুরাদপুরে বৃষ্টির পানির স্রোতে নালায় ভেসে যাওয়া ব্যক্তির উদ্ধার তৎপরতা স্থগিত

ছবি: উদ্ধারকাজ চালাচ্ছে ফায়ার সার্ভিস

সিপ্লাস ডেস্ক: নগরীর মুরাদপুরে বুধবার(২৫ আগস্ট) সকাল ১১টার দিকে  বৃষ্টির পানির তীব্র স্রোতে নালায় পড়ে ভেসে গেছে মো. সালেহ আহমদ(৬২) নামে এক তরকারি ব্যবসায়ী। সকাল এগারোটা থেকে প্রায় সাড়ে ৬ ঘন্টা ধরে ভেসে যাওয়া ব্যক্তিকে উদ্ধার তৎপরতা শেষে আলোক স্বল্পতার কারণে আজকের মত উদ্ধার কাজ স্থগিত করেছে ফায়ার সার্ভিস। উদ্ধার তৎপরতা চালানো ফায়ার সার্ভিসের দায়িত্বরত কর্মকর্তা সিপ্লাসকে জানান,আলোক স্বল্পতার কারণে আজকের মত উদ্ধার কাজ স্থগিত করতেছেন তারা। কাল সকালে আবার উদ্ধার কাজ শুরু হবে।তবে ঘটনাস্থলে নিখোঁজের স্বজনেরা এখনো উদ্বেগ উৎকন্ঠা নিয়ে অপেক্ষা করতেছে।

নিখোঁজ সালেহ আহমদ চকবাজার এলাকার তরকারি ব্যবসায়ী। তিনি মাইজভান্ডার দরবার শরীফে যাওয়ার উদ্দেশ্যে সকালে বাসা থেকে বের হয়েছিলেন বলে জানান তার এক আত্মীয়। সালেহ আহমদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

নিখোঁজ সালেহ আহমদের  ভাই সিপ্লাসকে বলেন,আমরা আরো  কিছুক্ষণ অপেক্ষা করব। নিজেদের মত করে আমরাও খুঁজে দেখি। উদ্ধার কাজ স্থগিত হলেও আরো কিছুক্ষণ দেখব আমরা। দেখে আজকের মত বাসায় চলে যাব। কাল সকালে আবার আসব ভাইয়ের খোঁজে।

1 COMMENT

  1. যাবতীয় উন্নয়ন গুলো অর্থহীন হয়ে যায়, যখন মানুষের চলার রাস্তা নিরাপদ থাকেনা। তাই, সকল উন্নয়নমূলক কাজে আগে মানুষের জন্য সড়ক এবং সকল রাস্তাঘাট নিরাপদ করে তোলার মত কাজ করা।
    বাংলাদেশের মানুষ অসংখ্য উড়াল সড়কের চাইতে বেশি যা চায়, তা হল নিরাপদ সড়ক। নিরাপদ চলাচলের রাস্তা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here