সিপ্লাস প্রতিবেদক: খাগড়াছড়ির রামগড়ে যাত্রীবাহী টেক্সি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ক্যাওচাই মারমা (২২) নামে এক যুবক নিহত হয়েছে।
রবিবার(২আগষ্ট) সকালে উপজেলার বড় খেদাছড়া এলাকায় এ ঘটনা ঘটে।
ক্যাওচাই মারমা উপজেলার ১ নং ইউনিয়নের লাচারিপাড়ার বন বিহার এলাকার চাতাপ্রু মারমার ছেলে।
পুলিশ জানায়, ক্যাওচাই মারমা রবিবার রামগড় বাজার থেকে নিজের মোটরসাইকেলে বাড়ি যাচ্ছিলেন। পথে বড় খেদাছড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী টেক্সির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক গুরুতর আহত হন। পরে ওই টেক্সিরচালক তার গাড়িতে করে আহত ক্যাওচাইকে উপজেলা হাসপাতালে নিয়ে আসেন।
এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ক্যাওচাই মারমা পেশায় ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক।








