নিউজটি শেয়ার করুন

রামগড়ে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ১,আহত ৪

কাজির দেউড়ি মোড়ে ভ্যান-টেম্পো-রিকশা ত্রিমুখী সংঘর্ষে আহত ৭

সিপ্লাস প্রতিবেদক: খাগড়াছড়ির রামগড়ে দারোগা পাড়া এলাকায় পাথরবোঝাই ট্রাকের সাথে সিএনজি চালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে ৫ জন গুরুতর আহত হয়েছেন। তাদের মধ্যে মাওলানা সামসু উদ্দিন (২৭) নামে একজন হাসপাতালে মারা যায়।

রবিবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাওলানা শামসুদ্দিন ভুজপুর থানাধীন বাগান বাজারের কাজিবাড়ীর আমিনুল হকের ছেলে। তিনি রামগড় নুরানি মাদ্রাসার সহকারী শিক্ষক ও গার্ডপাড়া জামে মসজিদের ইমাম ছিলেন।

পরে আহতদের রামগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহতেরা হলেন-  মো. শহীদ (১৮), মো. নুরুল আমীন (৫০), রাজিয়া সুলতানা (২৫) এবং মো. আব্দুর রাজ্জাক (২২)। এর মধ্যে অটোরিক্সা চালক মো. শহীদ ছাড়া বাকী সকলেই ওই অটোরিক্সার যাত্রী ছিলেন।

রামগড় থানার ওসি মোহাম্মদ শামসুজ্জামান বলেন, সন্ধ্যায় দারোগাপাড়ায় বারৈয়ারহাটগামী একটি যাত্রীবাহী অটোরিক্সার সাথে বিপরীত দিক থেকে আসা পাথরবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিক্সাটি দুমড়ে মুচড়ে যায়। এসময় অটোরিক্সার চালকসহ মোট ৫জন ‍গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভার্তি করান। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

তিনি আরও বলেন, দুর্ঘটনা কবলিত ট্রাক ও অটোরিকশাটি থানার হেফাজতে আনা হয়েছে। এ ব্যাপারে আইনী প্রক্রিয়া চলমান রয়েছে।