কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য, তথ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল বলেছেন- পর্যটন শহর ককসবাজারের পাশাপাশি রামু উপজেলাকে মডেল টাউনে রূপান্তর করা হবে। কোন সন্ত্রাস, চাদাঁবাজ ও খারাপ মানুষের স্থান এই রামুতে হবে না বলে পরিস্কার জানিয়ে দেন তিনি। কমল আরো বলেন, কক্সবাজার ও রামুবাসির প্রতি শেখ হাসিনার সুদৃষ্টি আছে বলেই আমরা প্রতিটি গ্রামে দৃশ্যমান উন্নয়ন করতে সক্ষম হচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষনা ‘গ্রামকে শহরে রূপান্তর’ এ ঘোষনা অনুযায়ি কক্সবাজারের সদর ও রামু উপজেলার প্রত্যেকটি গ্রামে আজ শহরের ছোঁয়া লাগছে।
শুক্রবার (২৯ই নভেম্বর) বিকাল ৪টায় শুরু হয়ে রাত পর্যন্ত চলা বাংলাদেশ তাঁতীলীগ রামু উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল-১৯ অনুষ্টানে প্রধান অতিথীর বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে জাতীয় সংগীত ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে উদ্বোধন করা হয়। কাউন্সিল অধিবেশনে রামু উপজেলা তাঁতীলীগের আহব্বায়ক নুরুল আলম জিকুর সভাপতিত্বে ও যুগ্ন আহব্বায়ক মোস্তাক আহমদ এর সঞ্চালনায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, আরিফুল মাওলা সভাপতি, বাংলাদেশ তাঁতীলীগ, কক্সবাজার জেলা।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, হারুনুর রশিদ, সাধারণ সম্পাদক,বাংলাদেশ তাঁতীলীগ কক্সবাজার জেলা।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জাফর আলম চৌধুরী সহ-সভাপতি কক্সবাজার জেলা আওয়ামীলীগ, রামু উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান রিয়াজুল আলম, সাধারন সম্পাদক নিতিশ বড়ুয়া, কক্সবাজার জেলা তাঁতী লীগের সহ-সভাপতি আনসারুল হক (ভূট্টো), আনোয়ার হোসেন সি: সহ-সভাপতি কক্সবাজার জেলা তাঁতীলীগ, মনজুর আলম সিকদার যুগ্ম সাধারণ সম্পাদক কক্সবাজার জেলা তাঁতীলীগ, নুরুল ইসলাম সাংগঠনিক সম্পাদক কক্সবাজার জেলা তাঁতীলীগ, ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদুল আলম, রাজারকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুফিজুর রহমান, কাউয়ারখোপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাক আহমদ, খুনিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মাবুদ, রামু উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা আবু বক্কর, কচ্ছপিয়া যুবলীগের আহবায়ক নজরু ইসলাম, যুগ্ন আহবায়ক ও চেয়ারম্যান প্রার্থী এম সেলিম, রামু পূর্বাঞ্চল প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক আলহাজ্ব হাবিবুর রহমান সোহেল, কচ্ছপিয়া তাঁতীলাগের সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম, আবদুল গফুর প্রমুখ।
সম্মেলনের ২য় পর্বে রামু উপজেলা তাঁতীলীগের ত্রি-বার্ষিক কাউন্সিলে বিনা প্রতিদ্বন্ধিতায় নুরুল আলম জিকু সভাপতি এবং মোস্তাক আহমদ সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এছাড়া ও রাতে জনপ্রিয় শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।








