Site icon CPLUSBD.COM

রামুতে অবৈধ করাতকলসহ বসতি উচ্ছেদ

রামু প্রতিনিধি: কক্সবাজার উত্তর বন বিভাগের রামুর বাঘখালী রেঞ্জের বাঘখালী বিটের ফতেখাঁরকুল ইউনিয়নের হাজীর পাড়া এলাকায় ১টি অবৈধ করাতকল, রাজারকুলের পাকাবাড়ি ও মনির ঝিল এলাকায় ১টি সেমি পাকা ঘরসহ কচ্ছপিয়ার নতুন তিতার পাড়াতে অবৈধ বসতি উচ্ছেদ করা হয়েছে।

মঙ্গলবার (২৩ ফ্রেরুয়ারী) দুপুরে পৃথক অভিযান চালিয়ে বনকর্মীরা সদ্য বসানো অবৈধ করাতকল ও ওইসব সেমি পাকা ঘর উচ্ছেদ করে। এদের মধ্যে করাতকলটি রামু রাজারকুল পাল পাড়া গ্রামের মৃত সোলাইমানের পুত্র আবদুল মজিদ এর বলে জানা গেছে। কক্সবাজার উত্তর বন বিভাগের স্পেশাল টিমের ওসি একেএম আতা এলাহী জানান, গোপন সংবাদে জানতে পারি ফতেখারকুল ইউনিয়নে সদ্য একটি অবৈধ করাতকল ও বনবিভাগের জায়গায় সেমিপাকা ঘর তৈরি করা হয়েছে। বিভাগীয় বন কর্মকর্তা তহিদুল ইসলামের নির্দেশে আজকে (মঙ্গলবার) দুপুরে অভিযান পরিচালনা করে তা উচ্ছেদ করা হয় । উচ্ছেদ অভিযানে নির্বাহী ম্যাজিষ্ট্রেট এর দায়িত্ব পালন করেন রামু সহকারী কমিশনার ( ভূমি) মোঃ সরোয়ার উদ্দীন।

এসময় বাঘখালী রেঞ্জ কর্মকর্তা মোঃ সরওয়ার জাহান, ও বাঘখালী রেঞ্জের স্টাফগণ অংশগ্রহণ করেন। কক্সবাজার উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা তহিদুল ইসলাম জানান, অবৈধ করাতকল বসিয়ে যারা বন ধ্বংস করতে চায় তাদের বিরোদ্ধে অভিযান অব্যহত থাকবে এবং যারা বনবিভাগের জায়গায় স্থাপনা তৈরি করবে তাদের বিরোদ্ধে উচ্ছেদ অভিযান চলমান থাকবে।