রামু প্রতিনিধি: কক্সবাজার উত্তর বন বিভাগের রামু ধলিরছড়া বিটের মুড়াপাড়া এলাকায় অবৈধভাবে স্থাপিত ২ টি করাতকলে অভিযান চালিয়ে যন্ত্রাংশ ও প্রায় ১০২ ঘনফুট কাঠ জব্দ করা হয়েছে।
বুধবার(১৯ মে) দুপুরে এই অভিযানে রামু উপজেলা নির্বাহী অফিসার প্রনয় চাকমা নেতৃত্ব দেন।

অভিযানে সহায়তা করেন মেহেরঘোনা রেঞ্জ অফিসার মামুন মিয়াসহ একদল বনকর্মী।
উপজেলা প্রশাসন জানায়, অভিযানে দুইজন স মিল মালিককে ৫০০০ করে মোট ১০০০০ টাকা জরিমানা করা হয়।
এছাড়া এসব অভিযান সব সময় অব্যাহত থাকবে আছে বলে নিশ্চিত করেন ইউএনও রামু।








