রামু প্রতিনিধি: কক্সবাজারে রামু উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ জুন) সকাল ১১টায় উপজেলা পরিষদের মিলনায়তনে রামু উপজেলা নির্বাহী অফিসার প্রনয় চাকমার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি সোহেল সরওয়ার কাজল। এতে রামু উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সালা উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান আফসানা জেসমিন পপি, সহকারী কমিশনার( ভুমি)সরওয়ার উদ্দিন, রামু থানা অফিসার ইনচার্জ ওসি আনোয়ারুল হোসাইন, স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ নোবেল কুমার বড়ুয়া, রামু উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য শামসুল আলম মন্ডলসহ,১১ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ, বিজিবির প্রতিনিধি, সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ, পরিবেশ কর্মকর্তা বৃন্দ, গোয়েন্দা সংস্থার প্রতিনিধি উপস্থিত ছিলেন।








