রামু প্রতিনিধি: কক্সবাজারের রামু হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় আরো ২ জন সুস্থ হয়েছেন। এপর্যন্ত মোট ২৭ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে বাড়ি ফিরছেন।
এদের মধ্যে ২ জন সোমবার ১৮ এপ্রিল রাতে বাড়ি ফেরার কথা রয়েছে।
নতুন সুস্থ দু’জনের মধ্যে ককসবাজার সদরের-১ জন মহিলা , অন্যজন টেকনাফের।
এর আগে আরো ২৫ জন জেলার বিভিন্ন এলাকার রোগী সুস্থ হয়ে বাড়ি গেছেন।
এই নিয়ে রামু ৫০শয্যা ডেডিকেটেড হাসপাতাল থেকে সর্বমোট ২৭ জন করোনা আক্রান্ত রোগী সুস্হ হয়ে বাড়ি ফিরছেন বলে নিশ্চিত করেন, উপজেলা হাসপাতালের পরিচালক ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ নোবেল কুমার বড়ুয়া।








