কক্সবাজার রামু হাইওয়ে পুলিশের অভিযানে ইয়াবাসহ দুইজন পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে।
২৯ ডিসেম্বর (রবিবার) সকালে রামুক্রসিং হাইওয়ে থানাধীন তুলাবাগান নামক স্থানে গোপন সংবাদের ভিওিতে কক্সবাজার-টেকনাফ মহাসড়কে কক্সবাজারগামী মোটরসাইকেল তল্লাশী করে ৫০০০ হাজার পিচ ইয়াবা পাচারকালে দুই পাচারকারী সহ একটি মোটরসাইকেল জব্দ করা হয়। আটককৃত আসামীদের নাম মোঃ আব্দুর রহিম(২৮)ও মোঃ আলমগীর (৩৯)।
এ বিষয়ে রামু ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু আব্দুল্লাহ জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।








