Site icon CPLUSBD.COM

রামুতে কন্যার পরীক্ষার প্রবেশ পত্র হরনের দায়ে পিতার জেল

কক্সবাজারের রামু উপজেলার জোয়ারিয়ানালা এইচএম সাঁচি উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নেবে নুর নাহার (ছদ্মনাম) নামের একছাত্রী।
সোমবার (৩ ফেব্রয়ারী) থেকে শুরু হচ্ছে পরীক্ষা। কিন্তু মেয়ে পরীক্ষায় অংশ গ্রহন করুক সেটা চাননা স্বয়ং ওই শিক্ষার্থীর বাবা। তাই মেয়ের পরীক্ষায় অংশ ঠেকাতে পরীক্ষার প্রবেশ পত্র এবং রেজিস্ট্রেশন কার্ড ছিনতাই করেছেন আব্দুল জলিল (৪৫) (বাবা) নামের এই ব্যক্তি।
এই অভিযোগে রোববার (২ ফেব্রুয়ারী) দুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাকে একমাসের কারাদন্ড দিয়ে জেলে পাঠিয়েছেন রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রণয় চাকমা। পাশাপাশি ওই পরীক্ষার্থীর পরীক্ষায় অংশ নিশ্চিত করার যাবতীয় ব্যবস্থাও নেন ইউএনও।