নিউজটি শেয়ার করুন

রামুতে করোনায় ছেলের জানাযার পর মায়ের মৃত্যু

হাবিবুর রহমান সোহেল,রামু: রামুর গর্জনিয়াতে করোনায় মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে। যার কারণে পুরো কচ্ছপিয়াসহ আশপাশের এলাকায় এর প্রভাব লক্ষ করা গেছে। এলাকার হাজারও মানুষের দাবী জরুরী ভিত্তিতে সংশ্লিষ্ট এলাকা রেড জোন ঘোষনা করা।

করোনায় এবার ছেলের দাফনের কয়েক ঘন্টা পর মায়ের মৃত্যু হয়েছে।

রবিবার (৭ জুন) এই ঘটনা ঘটেছে।

করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তি রামুর গর্জনিয়া ইউনিয়নের সিকদার পাড়ার মৃত, ফজল করিম সিকদারের সন্তান, চট্টগ্রাম ইয়ংওয়ান গার্মেন্টস এর সহকারী ব্যবস্থাপক মুহাম্মদ আয়াছ শিকদার (৪৭)।

তার পরিবার বলছেন, চট্টগ্রাম জেনারেল হাসপাতালে তিনি ওইদিন সকালে মারা যায়। পরে স্বাস্থ্য বিধি মেনে তার জানাযা শেষে, পারিবারিক কবরস্থানে দাফন করার পর পরই রাত ১০ টার দিকে আয়াজ সিকদারের মা শামসুন্নাহার কক্সবাজার জেলা সদর হাসপাতালে মারা যায়।

এর আগে মৃত শাসসুন্নাহারকে করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছিল বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ।

মৃত আয়াজের ভাগিনা ঔষুধ ব্যবসায়ী তাওহিদ জানান, তার মামা আয়াজসহ পরিবারের অন্য সদস্যের নমুনা সংগ্রহ করেছিল ১৫ দিন আগে, কক্সবাজার সদর হাসপাতালে। কিন্তু এখনও পর্যন্ত তাদের রিপোর্ট মেলে নি বলে জানান তিনি।