নিউজটি শেয়ার করুন

রামুতে কুরুচিপুর্ন মন্তব্যের অভিযোগে যুবক আটক

কক্সবাজারের রামুতে হযরত আদম (আঃ) কে নিয়ে ফেইজবুকে কুরুচিপুর্ণ মন্তব্যের অভিযোগে সুলাল শর্মা (৩২) নামে এক যুবককে শনিবার রাতে গ্রেফতার করা হয়েছে। এ ব্যাপারে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।
জানা গেছে, ভারতের বাবরি মসজিদ সংশ্লিষ্ট এভার গ্রীন বাংলাদেশ নামের একটি এফবি আইডিতে প্রকাশিত একটি স্ট্যাটাসে কক্সবাজার সদর উপজেলাধীন ঝিলংজা ইউনিয়নের পুব খরুলিয়া গ্রামের ধনি রাম শর্মার পুত্র সুলাল শর্মা হযরত আদম (আঃ) ও মুসলমানদের নিয়ে কুরুচিপুর্ন মন্তব্যে করা হলে রামুর তেচ্ছিপুল গ্রামের ধর্মপ্রান মানুষ ক্ষুদ্ধ হয়ে তার বিরুদ্ধে বিক্ষোভ করে।
এ ঘটনায় গত ৯ নভেম্বর শনিবার রাতে রামু থানার অফিসার ইনচার্জের নির্দেশে এস, আই সোহেল রানার নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল থেকে মোবাইল সহ অভিযুক্ত সুলাল শর্মাকে গ্রেফতার করেন। রামু থানার এস.আই সোহেল রানা জানান এব্যাপারে ইসলাম ধর্মের প্রতি ইচ্ছাকৃতভাবে অবমাননাও আপত্তিকর মন্তব্যের অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে।