রামুর মেরুল্লা সিমাবিহারের সামনে জয় বড়ুয়ার ছেলে অসিত বড়ুয়ার কোচিং সেন্টারে রামু উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) প্রনয় চাকমার নেতৃত্ব ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে অবৈধ কোচিং করার দায়ে ১০ হাজার টাকা জরিমানা করেছেন।
মঙ্গলবার(১৭ মার্চ) দুপুরে গোপন সংবাদের ভিক্তিতে এই অভিযান পরিচালনায়, উপজেলা প্রশাসনকে সহায়তা করেন রামু থানা পুলিশ।
ইউএনও প্রনয় চাকমা বলেন, রামুতে যে কোন অবৈধ কোচিং সেন্টারসহ সব ধরনের অপরাধীদের কোন রকম ছাড় দেওয়া হবে না।

