গভীর রাতে পাহাড়ে ইউএনও’র হানা

রামু প্রতিনিধি: রামুর জোয়ারিয়ানালা ইউনিয়নে গভীর রাতে পাহাড় কাটার খবর পেয়েই পাহাড় খেকোঁদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার প্রনয় চাকমা। ১৪ মার্চ গভীর রাতে অভিযান চালানো হয়। এসময় মাটি কাটার ডাম্পারসহ ১ জনকে আটক করা হয়। পরিবেশ আইনে নগদ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে নিশ্চিত করেন উপজেলা প্রশাসন।