নিউজটি শেয়ার করুন

রামুতে গলাকাটা লাশ উদ্ধারের ঘটনায় আটক-১

রামু প্রতিনিধিঃ  রামুতে বহুল আলোচিত গলাকাটা লাশ উদ্ধারের ঘটনায়, ককসবাজার সদরের কালুর দোকান তারাবনিয়ার ছরা থেকে, সদর মডেল থানার সহায়তায় মোঃ রাসেল নামের একজনকে আটক করেছে রামু থানা পুলিশ।

অফিসার ইনচার্জ মোঃ আবুল খায়ের জানান, ‘আটক কৃত ব্যক্তিকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ ওই হত্যা কান্ডের সাথে জড়িতদের শনাক্ত করতে পেরেছেন।ঘাতকদের আটক করতে অভিযান অব্যহত রয়েছে ।

নিহত ওই ব্যক্তি ককসবাজার সদরের ভারুয়াখালী ইউনিয়নের ৫ নং ওয়ার্ড়ের আবুল আজিজের ছেলে, মোঃ শফিউল আলম হামিদ (৩৫)। নিহত হামিদের মামা প্রবাসি আবুল বশর জানান, তাদের ভাগিনা হামিদ ককসবাজার চট্রগ্রাম মহাসড়কে হানিফ পরিবহনের একটি গাড়িতে হেলপারের কাজ করতেন। এর মধ্যে সে একজন মহিলাকে বিয়ে করে ককসবাজারের কালুর দোকান পাহাড়তলীতে ভাড়া বাসায় থাকতেন।