কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের রামুতে গরুভর্তি ডাম্পার গাড়ীসহ রেজাউল করিম নামে এক গরু চোরকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।
সোমবার (১৫ জুন) ভোর রাত ৩টার দিকে রামু’র সদর ফতেখাঁরকুল ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মালি পাড়া- লম্বড়ী পাড়া স্থান থেকে গরুভর্তি গাড়ীসহ তাকে আটক করা হয়। আটক গরু চোর রেজাউল করিম স্থানীয় লম্বড়ী পাড়া জয়নাল আবেদীনের পুত্র। এসময় আরও তিন চোর পালিয়ে যায়।
পালাতক চোররা যথাক্রমে স্থানীয় লম্বড়ী পাড়ার বাসিন্দা আমান উল্লাহর পুত্র মহিউদ্দিন প্রঃ (ধলাইয়া)। একই এলাকার মৃত ছৈয়দের পুত্র এরশাদুল হক ও চাকমারকুল ইউনিয়নের ৪নং ওয়ার্ডের কোনার পাড়ার মৃত আবুল হোসেনের পুত্র আব্বাস উদ্দীন।
জিঙ্গাসাবাদে আটক চোর রেজাউল করিম জানান, পালাতক আসামীসহ পূর্বে আরও বিভিন্ন এলাকা থেকে গরু চুরি করার কথা শিকার করেন।








