সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর স্ট্যাটাস ও দেশের মন্ত্রী-সচিব, চেয়ারম্যন এবং সরকারী দপ্তরের বিপুল পরিমাণ জাল কাগজপত্র ও জাল সীল সহ আবূল আলা নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
রামু থানা পুলিশ বুধবার (৬ নভেম্বর) দিবাগত রাত্রে তাকে গ্রেপ্তার করে।
রামু থানার ওসি মোহাম্মদ আবুল খায়ের আবুল আলাকে গ্রেফতারের কথা স্বীকার করে বলেছেন, তার থেকে উদ্ধার করা ল্যাপটপ ও অন্যান্য মালমাল চেক করা হচ্ছে।
ওসি জানান, আটক আবুল আলার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়ের করে কোর্ট পুলিশের মাধ্যমে তাকে বৃহস্পতিবার( ৭ নভেম্বর) বিকেলেই আদালতে চালান দেয়া হবে।








