নিউজটি শেয়ার করুন

রামুতে ডাকাতি অপহরন মামলার আসামী গ্রেফতার

কক্সবাজারের রামুতে ডাকাতি, অপহরন সহ একাধিক মামলার গ্রেফতারি পরোয়ানা ভুক্ত পলাতক আসামী জাফর আলম (৪০) প্রকাশ জাফজ্যা ডাকাতকে আটক করেছেন রামু থানা পুলিশ।

ধৃত ডাকাত জাফর রাজারকুল ইউনিয়নের হালদারকুল এলাকার মোহাব্বতের ছেলে বলে জানা গেছে।

২৬ অক্টোবর রাত ১১টায় রামু রামু থানার এস আই মামুন ইসলামের নেতৃত্বে একদল পুলিশ রাজারকুলের সিকদার পাড়া এলাকায় অভিযান চালিয়ে ডাকাত জাফরকে আটক করতে সক্ষম হয়।

রবিবার আদালতে প্রেরন করা হয়েছে বলে জানান এস আই মামুন ইসলাম।