রামুতে তাবলীগ ফেরতের বাড়ি লকডাউন

রামু প্রতিনিধি: কক্সবাজারের রামু উপজেলায় এক তাবলীগ ফেরতের বাড়ি লকডাউন করা হয়েছে। শুক্রবার(১০ এপ্রিল) সকালে রামু উপজেলা নির্বাহী অফিসার প্রনয় চাকমার নির্দেশে কচ্ছপিয়া ইউনিয়নের নতুন তিতারপাড়া গ্রামের তাবলীগ ফেরত চিতা মৌলভির বাড়ি লকডাউন করেছে পুলিশ। গর্জনিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. আনিছুর রহমান বিষয়টি নিশ্চত করেছেন।