নিউজটি শেয়ার করুন

রামুতে দেয়াল ধ্বসে নারীর মৃত্যু, আহত-২

কক্সবাজারের রামুতে মাটির দেয়াল ধ্বসে এক নারী নিহত ও ২ জন গুরুতর আহত হয়েছে।

(২৮ ডিসেম্বর) শনিবার সকালে উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের নাপিতের ঘোনা গ্রামে এ ঘটনা ঘটে।

কাউয়ারখোপ ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাক আহমদ জানান, গ্রামের আবদুচ্ছালামের নির্মানাধীন মাটির ঘরের দেয়াল ধ্বসে পড়ে তার পুত্র মোঃ রুবেলের স্ত্রী তৈয়বা আক্তার (২০) মাটির নিচে ছাপা পড়ে ঘটনাস্থলেই প্রান হারায় এবং নিহতের শাশুড়ী আরেফা (৪০) ও তাদের আত্বীয় রেহেনা আক্তার গুরুতর আহত হয়।

তাদেরকে স্থনীয়রা মুমুর্ষাবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।