Site icon CPLUSBD.COM

রামুতে দোকান কর্মচারীদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

কক্সবাজার প্রতিনিধি: ঘরে থাকুন সুস্থ থাকুন, নিজে বাঁচুন দেশকে বাচাঁন” এই স্লোগানে কক্সবাজারের রামুতে করোনা ভাইরাস সংক্রমণ রোধে লকডাউনে থাকা দোকান কর্মচারীদের মাঝে ত্রাণ সমাগ্রী বিতরণ করা হয়েছে।

রবিবার ( ১৯শে এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে রামু সরকারী কলেজ মাঠে ১’শ ৫০ জন দোকান কর্মচারীর মাঝে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার প্রণয় চাকমা।

সামাজিক ৩ ফুট দুরত্ব বজায় রেখে তাদের মাঝে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

ত্রান বিতরণ কালে তিনি বলেন, করোনা সংক্রমণ ঠেকাতে সরকারের নির্দেশ মতে উপজেলার সকল হাট-বাজারের দোকান পাঠ বন্ধ রাখায় কর্মচারীরা খাদ্য সংকটে রয়েছে। এদের মধ্যে চৌমহুনী ষ্টেশন ও ফকিরা বাজারসহ আশ-পাশের বেশ কিছু হতদরিদ্র দোকান কর্মচারীদের মাঝে চাল, ডাল, আলু ও তেল বিতরণ করা হয়। ক্রমন্নয়ে উপজেলার সকল দোকান কর্মচারীদের মাঝে নিত্যপণ্য ত্রাণ সামগ্রী বিতরণ করা হবে। অসহায় কর্মহীন মানুয়ে পাশে দাঁড়াতে তিনি সমাজের বিত্তবান মানুষের প্রতি আহবান জানান তিনি।

তিনি আরো বলেন, করোনা ভাইরাস সংক্রমণ থেকে বাচঁতে হলে ঘরে থাকার বিকল্প নাই, সবাই ঘরে থাকুন, সুস্থ থাকুন, বাহিরে যাবেন না।
কারও যাদি ত্রাণের প্রয়োজন হয় তাহলে ঘরে গিয়ে ত্রাণ পৌছে দেয়া হবে। বাহিরের অন্য জেলার কোন লোক যদি এলাকায় অবস্থান নেয় তাহলে ফোনে জানানোর আহবান জানান তিনি।

এসময় সরকারের গোয়েন্দা সংস্থা এনএসআই এর প্রতিনিধি আবু হানিফ, সাংবাদিক সোয়েব সাঈদ, রামু উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষক প্রমোথু বড়ুয়া, চৌমহুনী বণিক সমিতির ব্যবসায়ী মোর্শেদুল আলম ও খোরশেদসহ রামু থানার একদল পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।