রামু প্রতিনিধি: কক্সবাজারের রামুতে অবৈধ পাথর বোঝাই ডাম্বার জব্দ করেছে বাঘখালী রেঞ্জ কর্মকর্তা আতা এলাহীর নেতৃত্বে বন কর্মচারিরা।
শনিবার(৩ মে) বিকাল ৪ টায় কক্সবাজার উত্তর বনবিভাগের বিভাগীয় বন কমকর্তার তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়।
জানা যায়,রামুর বাঘখালী রেঞ্জাধীন বাঘখালী বিটের উখিয়ার ঘোনা নামক এলাকার সংরক্ষিত বনাঞ্চল হতে অবৈধভাবে সংগ্রহকৃত পাথর নিয়ে যাচ্ছিলো দস্যুরা।
এসময় খবর পেয়ে উক্ত রেঞ্জের চৌকস কর্মকর্তা আতা এলাহী বন কর্মচারিদের নিয়ে অভিযানে যায়।এসময় লকডাউন অমান্য করে বন উজাড় করে অবৈধ পাথর বোঝাই ডাম্পারকে ধাওয়া করে জব্দ করা হয়।
সংশ্লিষ্ট কর্মকর্তা জানান,বন আইনে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এদিকে,দস্যুরা স্থানীয় এমপির দাপটে লকডাউন অমান্য করে এসব অপরাধে জড়াচ্ছে। তবে বন কর্মকর্তারা সজাগ থাকায় দস্যুরা সফল হচ্ছে না।








