Site icon CPLUSBD.COM

রামুতে পাহাড় ধ্বসে মহিলাসহ হতাহত ৩

রামুতে পাহাড় ধ্বসে মাঠির দেয়াল পড়ে ১ মহিলা নিহত ও ২ জন গুরুতর আহত হয়েছে। ২৮ ডিসেম্বর শনিবার সকালে উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের নাপিতের ঘোনা গ্রামে এ ঘটনা ঘটে।

কাউয়ারখোপ ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাক আহমদ জানান গ্রামের আবদুচ্ছালামের নির্মানাধীন মাঠির ঘরের দেয়াল ধ্বসে পড়ে তার পুত্র মোঃ রুবেলের স্ত্রী তৈয়বা আক্তার (২০) মাঠির নিচে ছাপা পরে ঘটনাস্হলেই প্রান হারায়।এবং নিহতের শাশুড়ী আরেফা (৪০) ও তাদের আত্বীয় রেহেনা আক্তার গুরুতর আহত হয়, তাদের কে স্হানীয়রা মুমুর্ষাবস্হায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

রামু থানার ওসি তদন্ত এসএম মিজানুর রহমান ঘটনার সত্যইতা নিশ্চিত করে বলেন, নিহতকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে।