কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের রামু জোয়ারিয়ানালায় পিকআপ ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষে দুই মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে।
নিহতরা হলেন কক্সবাজারের সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের নতুন অফিস এলাকার আশেক আহমদের ছেলে জুবাইদ (২৭) ও আব্দুর রশিদের ছেলে রিদওয়ান (৩০)।
সোমবার (২৪ মে) রাত আটটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের জোয়ারিয়ানালা ইউনিয়নে বিকেএসপির সামনে এ দুর্ঘটনা ঘটে।
জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল শামসুদ্দিন আহমেদ প্রিন্স দুর্ঘটনায় দু’জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তুলাতুলি হাইওয়ে পুলিশ ও রামু থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।








