কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার রামু ক্রসিং হাইওয়ে থানা (কুমিল্লা রিজিয়ন)পুলিশের তল্লাশীতে ইয়াবা পাচারকালে এক নারীকে আটক করা হয়েছে।
গত ১ মে শুক্রবার রামু ক্রসিং হাইওয়ে থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জোয়ারিয়ানালা ইউনিয়নের রাবার বাগান রেস্ট হাউজের সামনে চট্রগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপর তল্লাশি চালিয়ে ৯৭৫ পিচ ইয়াবা সহ ঐ নারীকে হাতেনাতে আটক করে।
আটককৃত আসামীর নাম মমিনা প্রকাশ রোজিনা (৩০)।
রামু ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু আব্দুল্লাহ জানান, আটককৃত আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

