নিউজটি শেয়ার করুন

রামুতে ফুটবল খেলায় মালিকের গোলে শ্রমিকের হার

রামুতে ফুটবল খেলায় মালিকের গোলে শ্রমিকের হার

কক্সবাজার ব্যুরোঃ কক্সবাজারের রামু জোয়ারিয়ানালা মোটরযান শ্রমিক ঐক্য পরিষদকে ১ গোলে হারিয়ে ফাইনালে ট্রপি জিতে নিয়েছেন মালিক ঐক্য পরিষদ।

শুক্রবার (১০ সেপ্টেম্বর) বিকেলে জোয়ারিয়ানালা মোটরযান মালিক শ্রমিক ঐক্য সংগঠনের উদ্যোগে স্থানীয় এইচ এম সাঁচি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলায় এই ট্রপি জিতে নেন তারা।

খেলায় প্রধান অতিথি হিসেবে বিজয়ী দলের মাঝে চ্যাম্পিয়ন ট্রপি ও বিজিত দলকে রানার্সআপ ট্রপি তুলে দেন কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি এস এম সাদ্দাম হোসাইন।

সংগঠনের সভাপতি শুক্কুর মিয়া কোম্পানির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাজের হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত খেলা পরবর্তীতে বিশেষ অতিথি হিসেবে শুভেচ্ছা বক্তব্য রাখেন জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল শামশুদ্দিন প্রিন্স, রশিদ নগর ইউনিয়নের চেয়ারম্যান এম ডি শাহা আলম, জোয়ারিয়ানালা ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি আবছার কামাল সিকদার, সাধারণ সম্পাদক মির মুশারফ হোসেন সিকদার, রামু থানার সেকেন্ড অফিসার কামরুল ইসলাম।

উপস্থিত ছিলেন রামু উপজেলা আওয়ামীলীগের সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা সাংবাদিক আবদুল মালেক সিকদার, রামু উপজেলা ছাত্রলীগ নেতা তসলিম উদ্দিন সোহেল, জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদের এম ইউপি জসিম উদ্দিন, জোয়ারিয়ানালা ইউনিয়ন কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক রাশেদ কামাল, রামু উপজেলা মোটরযান শ্রমিক সংগঠনের সভাপতি মোস্তাক আহাম্মদ কোম্পানি , জোয়ারিয়ানালা মালিক শ্রমিক ঐক্য সংগঠনের প্রচার সম্পাদক কলিম উল্লাহ কোম্পানি।

পুরো খেলায় দক্ষতার সাথে ধারাভাষ্য দিয়ে দর্শকদের মাতিয়ে রাখেন সোহেল সাঈদ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here