রামু প্রতিনিধি: কক্সবাজারের রামুতে বিপুল পরিমাণ বাংলা মদসহ এক ব্যবসায়ীকে আটক করেছে রামু থানা পুলিশ।
বুধবার(৫ আগস্ট) বিকাল সাড়ে ৪ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে রাজারকুল ইউনিয়নের ঢালার মুখ এলাকা থেকে ইমাম হোসেন আবুকে গ্রেপ্তার করে।
আটককৃত মাদক ব্যবসায়ী কক্সবাজার ৬ নম্বর নতুন বাহারছড়া এলাকার মৃত মোশারফ হোসেনের ছেলে।
এ অভিযানে নেতৃত্ব দেন এসআই আবু হানিফ।
রামু থানার ওসি(তদন্ত) রুমেল বড়ুয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।








