Site icon CPLUSBD.COM

রামুতে বাল্য বিবাহের দায়ে বরসহ আটক ২

রামুতে বাল্য বিবাহের দায়ে বরসহ আটক ২

রামু প্রতিনিধি: রামুর খুনিয়া পালং ইউনিয়নের ধেচুয়া পালং এলাকায় ধেচুয়া পালং প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্রীকে বাল্য বিবাহের দায়ে হবু বর ও মেয়ের বাবাকে আটক করে জেল হাজতে প্রেরণ করেছে ভ্রাম্যমান আদালত।

সোমবার(২৭ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে, রামু উপজেলা নির্বাহী অফিসার প্রনয় চাকমার নেতৃত্বে একদল পুলিশ তৎক্ষানিক অভিযান চালিয়ে তাদের তাদের আটক করে।

আটককৃতরা হলেন, ধেচুয়া পালং আবুল বন্দর এলাকার মৃত কালামিয়ার ছেলে (কনের বাবা) সিরাজুল ইসলাম (৫০), থোয়াইগের কাটা এলাকার মৃত মোঃ আলমের ছেলে মনজুর আলম (২২)।

ধেচুয়া পালং প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানিয়েছেন, তাদের স্কুলের নিয়মিত ও মেধাবী ছাত্রী ছিলো ওই মেয়েটি। অকালে ওই মেয়ের বিয়ে হচ্ছে খবর পেয়ে তারা উপজেলা প্রশাসনের মাধ্যমে জড়িতদের আইনের আওতায় আনতে পেরেছেন।

ইউএনও প্রনয় চাকমা জানিয়েছেন, রামুতে বাল্যসহ সব ধরনের অপরাধের বিরুদ্ধে উপজেলা প্রশাসন জিরো নীতি অনুসরন করে আসছে। আটককৃতদের বিরুদ্ধে বাল্য বিবাহ নিরোধ আইন ২০১৭ এর ৮ ধারা মতে, উভয়জনকে ৭ মাসের বিনাশ্রমে কারাদন্ডে দন্ডিত করেছেন।

এই ব্যাপারে কাউকে ছাড় দেওয়া হবে না বলে নিশ্চিত করেন উপজেলা প্রশাসনের এই কর্মকর্তা।