নিউজটি শেয়ার করুন

রামুতে বিজিবি সদস্যদের ওপর ইয়াবা কারবারীদের হামলা, আহত ৩

রামুতে বিজিবি সদস্যদের ওপর ইয়াবা কারবারীদের হামলা, আহত ৩

কক্সবাজার ব্যুরো: কক্সবাজারের রামুর মরিচ্যা চেকপোস্ট সংলগ্ন এলাকায় টহল চলাকালে ইয়াবা কারবারীদের হামলায় তিন বিজিবি সদস্য আহত হয়েছেন।

বুধবার (৪ আগস্ট) সকালে খুনিয়া পালং ইউনিয়নের তেলখোলা গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, নায়েক সুবেদার মাহমুদুর হাসান,নায়েক সোহেল রানা, সিপাহী শহিদুল ইসলাম ।

বিষয়টি নিশ্চিত করে রামু ৩০ বর্ডার গার্ড ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্ণেল ফারুক ইব্রাহীম বলেন, গত ২৫ জুলাই খুনিয়াপালং থেকে ইয়াবাসহ কফিল উদ্দিন নামে এক মাদক কারবারিকে আটক করা হয়। ওই গ্রামে তার সিন্ডিকেটের বেশ কিছু ইয়াবা কারবারী বসবাস করে। এরা ইয়াবা,স্বর্ণ চোরাচালান, রোহিঙ্গা পাচারসহ না অপকর্মে জড়িত।

তিনি আরো জানান, সকালে ওই গ্রামটিতে বিজিবি সদস্যরা টহল দিতে গেলে কফিল উদ্দিনের সহযোগীরা অতর্কিত বিজিবি সদস্যদের উপর হামলা চালায়। এ সময় বিজিবির নায়েক সুবেদার মাহমুদুর হাসান,নায়েক সোহেল রানা, সিপাহী শহিদুল ইসলাম আহত হন। এদের মধ্যে সুবেদার মাহমুদুর হাসান এখনও হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এ ব্যাপারে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল হোসাইন জানান, হামলার ঘটনায় বিজিবির পক্ষ থেকে এজাহার দেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here