রামু প্রতিনিধি: রামুর আলোচিত সরকারী বন সম্পদ রক্ষাকারী ঈদগড়ের নবাগত রেন্জ কর্মকর্তা একেএম আতাইলাহীর নেতৃত্বে একদল বনকর্মী ৬ নভেন্বর শুক্রবার রাত সাড়ে ১০ টার দিকে অভিযান চালিয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রামু বাইপাস এলাকায় আনুমানিক ৮০ ঘনফুট অবৈধ বিবিধ চিড়াই কাঠ সহ একটি পিক আপ জব্দ করেন।
এ সময় অবৈধ চোরা কারবারিরা অভিযানের টের পেয়ে পালিয়ে যায় বলে নিশ্চিত করেন একেএম আতাইলা।
তিনি জানান, আটক গাড়ি ও কাঠের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা প্রকৃিয়াধীন।








