নিউজটি শেয়ার করুন

রামুতে বৈদ্যুতিক শক দিয়ে কিশোর হত্যা

সিপ্লাস প্রতিবেদক: কক্সবাজারের রামুতে কাজের কথা বলে ডেকে নিয়ে বৈদ্যুতিক শক দিয়ে উসমান নামে এক কিশোরকে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

সোমবার(৬ সেপ্টেম্বর) রাতে উপজেলার চাকমারকুল ইউনিয়নের জারাইলতলী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত উসমান একই এলাকার বাসিন্দা। সে পেশায় দিনমজুর ছিল।

নিহতের বাবা রহিম জানান, স্থানীয় রুবেলসহ কয়েকজন ছেলেকে কাজের কথা বলে সন্ধ্যায় ডেকে নিয়ে যায়। এর পর তাকে বৈদ্যুতিক শক দেওয়া হয়।

পরে গুরুতর অবস্থায় রামু হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রামু থানার ওসি আনোয়ারুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠায়। এ ঘটনায় একটি হত্যা মামলা করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here