Site icon CPLUSBD.COM

রামুতে মৃত ব্যক্তি নিয়ে গুজব ছড়াবেন না- নুবেল

রামু প্রতিনিধি: ‘কক্সবাজারের রামুর হাসপাতালে করোনা রোগীর মৃত্যুর খবর সঠিক নয়। নিশ্চিত না হওয়া পর্যন্ত কেউ গুজব ছড়াবেন না। যে রোগী শ্বাসকষ্ট নিয়ে রামু হাসপাতালে মৃত্যুবরণ করেছেন, তার নমুনা সংগ্রহ করে কক্সবাজার আইডিসিআর ল্যাবে পাঠানো হয়েছে। ল্যাবের রিপোর্ট আসলেই বুঝা যাবে আসলে করোনা রোগী, নাকি, অন্য রোগী’।
উপরোক্ত কথা গুলো বলেন, রামু উপজেলা হাসপাতালের পরিচালক ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ নুবেল কুমার বড়ুয়া।
উল্লেখ্য, সাতকানিয়া থেকে রামু রাবার বাগান এলাকায় শ্বশুর বাড়ি ফেরত একজন শ্বাসকষ্ট নিয়ে শনিবার ২৫ এপ্রিল ভোরে রামু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এই রোগী নিয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে করোনা রোগী বলে প্রচার করে এলাকায় আতংক সৃষ্টি করে।