নিউজটি শেয়ার করুন

রামুতে রেকর্ড পরিমান অবৈধ কাঠসহ ২টি ডাম্পার আটক

কক্সবাজারের রামুর বাঘখালী রেঞ্জের উখিয়ার ঘোনার রাস্তার মাথা থেকে চিরাই কাঠ উদ্ধার করেছে বনকর্মকর্তারা।

এসময় জব্দ করা হয়েছে একটি ডাম্পারও।

জানা যায়, রেঞ্জ কর্মকর্তা আতা ইলাহীর নেতৃত্বে শুক্রবার ২৭ ডিসেম্বর সকালে বিশেষ অভিযান পরিচালনা করে ১ টি চিরাই কাঠ বোঝাই ডাম্পার, ১ জালানী কাঠ বোঝাই ডামপার সহ ৭০ ঘন ফুট তেলসুর কাঠ উদ্ধার করা হয়েছে।

জব্দ করা হয়েছে অবৈধ দুইটি ডাম্পারও।

এদিকে,চিরাই করা কাঠ পাচার করছিলেন, এমপি কমলের ভাগিনা পরিচয়দানকারী রামুর মন্ডলপাড়ার রাশেদ। তিনি দীর্ঘদিন এমপির আত্মীয় পরিচয় দিয়ে অপরাধ করে আসছেন বলে জানায় বনবিভাগ।