নিউজটি শেয়ার করুন

রামুতে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ১

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের রামুতে ১৮৮০ পিস ইয়াবাসহ এক ইয়াবা ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

র‌্যাব ১৫ জানায়, রামুর জোয়ারিয়ানালা ইউনিয়নে দীর্ঘদিন ধরে ইয়াবা বিকিকিনি করে আসছিলেন একটি সংঘবদ্ধ চক্র।

৭ জুন গোপন সংবাদের ভিত্তিতে ১৮৮০ পিস ইয়াবা সহ আবুল কাশেম (৪৪) কে গ্রেপ্তার করা হয়।

উল্লেখ্য, জোয়ারিয়ানালা ইউনিয়নের ইয়াবা কারবারীদের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে সম্প্রতি একজন স্থানীয় সংবাদকর্মীর উপর হামলার ঘটনায় থানায় অভিযোগ দেয় ওই সংবাদকর্মী।

অবশেষে র‌্যাবের হস্তক্ষেপে ইয়াবাসহ একজন বিক্রেতাকে আটক করা হয়েছে।