নিউজটি শেয়ার করুন

রামুতে শেখ রাসেল ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

রামু প্রতিনিধি: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্য রামুতে শেখ রাসেল মিনি ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন করা হয়েছে। ১৪ আগষ্ট (শুক্রবার) শেখ রাসেল গাছুয়া পাড়া ছাত্র ও যুব সংগঠনের উদ্যােগে রামুর কাউয়ারখোপ ইউনিয়নের গাছুয়া পাড়া ফরেস্ট অফিস মাঠে ৪০টি দলের অংশগ্রহনে অনুষ্ঠিত উক্ত টুর্ণামেন্টের উদ্বোধনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাত্তরের মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য, রামু উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর আহাম্মদ। উদ্বোধক ছিলেন সৌদি প্রবাসি, তরুণ সমাজ কর্মী এমদাদুল হক।
টুর্ণামেন্ট উদ্বোধন কালে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ক্রিড়া শরীর গঠনে গুরুত্বপূর্ণ সহায়ক। মন মানসিকতারও বিকাশ ঘটায়।ভাতৃত্ববোধ সৃষ্টি হয়। নতুন প্রজন্মকে মাদক থেকে বিরত রাখতে ক্রীড়া অত্যান্ত সহায়ক ভূমিকা পালন করে। তিনি আরো বলেন, গ্রামিণ ক্রিড়া সংস্কৃতিকে আমাদেরকে বাচিয়ে রাখতে হবে।এখান থেকেই উঠে আসবে জাতীয় মানের খেলোয়াড়। শেখ রাসেল গাছুয়া পাড়া ছাত্র ও যুব সংগঠনের সভাপতি জাহেদুল হাসানের সভাপতিত্বে ছাত্রনেতা দেলোয়ার হোছাইন সাইদির সঞ্চালনায় বিশেষ অতিথি উপস্থিত ছিলেন বাঘখালি বিট কর্মকর্তা আলাউ উদ্দিন, কাউয়াখোপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ তাজ উদ্দিন,সমাজ সেবক মোঃ আলম, মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের রামু উপজেলা সভাপতি কামরুল হাসান,যুবনেতা সাংবাদিক এইচ এম বদিউর রহমান, কাউযারখোপের সাবেক ফুটবলার শেখ আব্দুল্লাহ,ছাত্রনেতা সাইফুল হক প্রমুখ।
উদ্বোধনী খেলায় কক্সবাজার বড় বাজার খেলোয়াড় একাদশকে ১-০ গোলে হারিয়ে জয়ের সূচনা করেন তিন বন্ধু খেলোয়াড় একাদশ কক্সবাজার। খেলা পরিচালনা করেন রামুর কৃতি ফুটবলার সুমন বড়ুয়া।