Site icon CPLUSBD.COM

রামুতে সড়ক দূর্ঘটনায় নিহত ৩

রামুর জোয়ারিয়ানালায়  শ্যামলী বাসের সাথে প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে।

এতে বাসের নিচে আটকা পড়া কার থেকে নিহতদের উদ্ধার করে  ফায়ার সার্ভিস।

নিহতরা হলেন চট্টগ্রাম নগরীর  মাসুদ কিবরিয়া, জানে আলম, জামাল উদ্দিন।

আহতের নাম শিশির দে। তিনি  বর্তমানে রামু স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আছেন।

বুধবার (১ জানুয়ারী ) রাত সাড়ে দশটায় জোয়ারিয়ানালা গ্রামীণ ব্যাংকের উত্তর পাশে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে।

হতাহত ৪ জনই প্রাইভেট কারের যাত্রী।

জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল শামসুদ্দিন আহমেদ প্রিন্স জানান, ঘটনাস্থলে ২ জন প্রান হারিয়েছে।