কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের রামুতে টেকনাফের ফেন্সি সুন্দরীকে ১০৪ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করেছে পুলিশ।
আটক ইয়াসমিন টেকনাফ ৭ নং ওয়ার্ডের ছোট হাবিব পাড়ার আবুল হোসাইনের কন্যা।
গোপন সংবাদের ভিত্তিতে ৯মে (শনিবার) সকাল ১০ টার সময় দক্ষিণ মিঠাছড়ী মধ্যম উমখালী মৃত আবদুল গফুরের ছেলে আবুল কাছিমের বাড়িতে পুলিশ অভিযান চালিয়ে ইয়াসমিনকে আটক করে।
পুলিশ যাওয়ার খবর পেয়ে আপর আসামি আবুল কাসিম পালিয়ে যায়। তার বিরুদ্ধে রামু থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর ১৪(গ) ধারায় মামলা করা হয়
অভিযানে নেতৃত্বদানকারী এস আই মামুন ইসলাম জানান, আটক ইয়াসমিনকে আদালতে সোপর্দ করা হয়েছে। পলাতক আসামিকে আটকের চেষ্টা অব্যাহত আছে।








