নিউজটি শেয়ার করুন

রামুতে ২ ছিনতাইকারীকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

রামু প্রতিনিধি: রামু হাইটুপি-গাছুয়াপাড়া রাস্তার মাথায় রুজি বড়ূয়া নামে এক নারীর কাছ থেকে ৫০ হাজার ঋণের টাকা ও স্বর্ণ ছিনতাইয়ে করে পালানোর সময় যাত্রীদের শোর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে ধাওয়া দিয়ে ২ ছিনতাইকারীকে ধরে উত্তম মধ্যম দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে।

মঙ্গলবার (৮ মার্চ) সন্ধ্যা ৭টায় এ ঘটনা ঘটে।

আটককৃত দুই ছিনতাইকারী হলেন, খরুলিয়া এলাকার আলমগীর হোসেন (২৮) এবং ভারুয়াখালী এলাকার শফিউল আলম (৩৩)।

রামু থানার অফিসার ইনচার্জ আজমিরুজ্জামান জানান, স্বর্ণ ও টাকা ছিনিয়ে পালানোর সময় দুই ছিনতাইকারীকে স্থানীয়রা আটক করে। পরে খবর পেয়ে থানা পুলিশ গিয়ে তাদেরকে উদ্ধার করে। তারা দুজনই কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন।

তিনি আরো জানান, রামু উপজেলার কয়েকটি পাহাড়ি এলাকায় ডাকাত আতংক বিরাজ করছে। তাই উপদ্রব এলাকা যথাক্রমে উখিয়ারঘোনা, হাইটুপি, কচ্ছপিয়া ও গর্জনিয়া সহ দূর্গম এলাকার জনবসতিপূর্ণ স্থানে পুলিশি টহল জোরদার করা হয়েছে পাশাপাশি জনগনকে সচেতন করে তোলা হচ্ছে।