কক্সবাজার রামুর ঈদগড়ে পুলিশ ও জনতার সহযোগিতায় ৯৩০পিস ইয়াবাসহ ২ যুবককে আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন, চট্টগ্রাম নগরীর বাকলিয়া রাজাখালি ফায়ার সার্ভিস পাশ্বস্থ মুসলিম বেকারী বিল্ডিং এর নেয়ামত খাঁ এর পুত্র নুর আলম (৪০), ঈদগড় বউঘাট নিরিবিলি এলাকার মৃত মনজুর আলমের পুত্র রবিউল আলম (১৮)।
১৯ ফ্রেব্রুয়ারী বুধবার বিকালে ঈদগড় বউঘাট নিরিবিলি এলাকা হতে রামু থানার এএস আই মোর্শেদ আলম গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় চৌকিদার নুরুল হুদাসহ জনতার সহযোগিতায় তাদেরকে আটক করা হয়।
পরে রামু থানা এস আই মামুন ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে তদন্ত পূর্বক তাদেরকে রামু থানায় নিয়ে যায়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রজু করা হচ্ছে বলে পুলিশ জানান।








