নিউজটি শেয়ার করুন

রামুর মাদক ব্যবসায়ী মঞ্জুর আলম গ্রেফতার

কক্সবাজারের রামু উপজেলার রাজারকুল ইউনিয়নের পাঞ্জাগানা এলাকার আলোচিত মাদক ব্যবসায়ী মোঃ মঞ্জুর আলম ওরফে শিয়াল (৩৫)কে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার দিবাগত রাত ৮ দিকে পাঞ্জাগানা বাজারের ধানসিঁড়ি হোটেল থেকে এলাকাবাসীর সহায়তায় তাকে গ্রেফতার করা হয়।

মঞ্জুরের বিরুদ্ধে মাদক, নারী নির্যাতনসহ ডজন খানেক মামলা রয়েছে বলে জানা গেছে।

রামু থানার ওসি মোঃ আবুল খায়ের মাদক ব্যবসায়ী মঞ্জুর আলমকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।