নিউজটি শেয়ার করুন

রামু তরমুজ ক্ষেত থেকে কৃষকের মরদেহ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি: কা্সবাজারের রামুতে এক কৃষক খুন হয়েছে। ঘটনাটি ঘটেছে ৩ এপ্রিল শুক্রবার সন্ধা ৭ টায় উপজেলার গর্জনিয়া ইউনিয়নের ক্যাজরবিল গ্রামে।

জানা গেছে গ্রামের কৃষক নুর আহমদের পুত্র মাহাবুব (৩০) প্রতিদিনের ন্যায় পার্শ্ববর্তী তাদের তরমুজ ক্ষেত পাহারা দিচ্ছিল। ওইসময় হঠাৎ কৃষক মাহবুব তরমুজ ক্ষেতে পড়ে থাকলে তাকে স্থানীয় জনতা মুমুর্ষবস্থায় উদ্ধার পুর্বক চিকিৎসার জন্য গর্জনিয়া বাজারে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। ধারনা করা হচ্ছে চোরের দল তরমুজ ক্ষেতে থেকে চুরি করতে গিয়ে বাধার সম্মুখীন হওয়ায় মাহবুব কে খুন করা হয়েছে।

গর্জনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে।