নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি: নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারের রামু ও পার্বত্য জেলা বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে।
রবিবার (১৫ আগষ্ট) পৃথকভাবে সকালে স্ব স্ব উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, উপজেলা আওয়ামীলীগ,পুলিশ প্রশাসনসহ বিভিন্ন সংগঠন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন।
এতে যথাক্রমে নাইক্ষ্যংছড়ির অনুষ্টানে, নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যন অধ্যাপক মোহাম্মদ শফি উল্লাহ ও নির্বাহী কর্মকর্তা সালমা ফেরদৌস এর নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করেন।

এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলমগীর হোসেন, বান্দরবান জেলাপরিষদ সদস্য ক্যানোওয়ান চাক, উপজেলা ভাইস চেযারম্যান মংলাওয়ে মার্মা, উপজেলা শিক্ষা অফিসার ত্রিরত্ন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো:আবু তাহের কোম্পানি, সাধারণ সম্পাদক মো: ইমরান, সহসভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যন তসলিম ইকবাল চৌধুরী, যুগ্ন সাধারণ সম্পাদক আবু তাহের বাহাদুর, আওয়ামী লীগে নেতা ডা: সিরাজুল হক,সদর ইউপি চেয়ারম্যন নুরুল আবছার ইমন, সেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল সক্তার, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন শিমুল, যুবলীগের সাধারণ মো: আলী হোসেন উপজেলা ছাত্রলীগের সভাপতি বদুরুল্লাহ সাধারণ সম্পাদক রেজাউল করিম,কলেজ ছাত্র লীগের সাবেক সভাপতি ইরফান মাহাবুব রায়হান সাধারণ সম্পাদক মুমিনুল অলম মুমুসহ উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, পুলিশ, উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণসহ আলোচনা সভায় উপস্থিত ছিলেন।
এছাড়া উপজেলা আওয়ামী লীগের স্থায়ী নতুন কার্যালয়ে দোয়া মাহফিল ও কোরআন খতম অনুষ্টা সম্পন্ন করা হয় ।
এদিকে, রামু উপজেলা নির্বাহী অফিসার প্রনয় চাকমার নেতৃত্বে উপজেলা প্রশাসন শ্রদ্ধা নিবেন করেন। দিবসটি উপলক্ষে উপজেলায় সারা দিনই ছিল নানা কর্মসূচী অনুষ্ঠান। সবশেষে বৃক্ষ রোপণ কর্মসূচীর মাধ্যমে কর্মসূচী শেষ হয়।
অন্যদিকে, কচ্ছপিয়া ইউপি চেয়ারম্যান আবু মোঃ ইসমাইল নোমানের নেতৃত্বে ইউনিয়ন পরিষদের সদস্যসহ নানা সংগঠন শ্রদ্ধা নিবেদন করেন।








