Site icon CPLUSBD.COM

রামু-নাইক্ষ্যংছড়িতে জাতীয় শোকদিবস পালিত

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি: মহান স্বাধীনতার স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসনের উদ্যেগে নানা কর্মসুচী পালিত হয়েছে। ১৫ আগষ্ট সকাল ৮ টায় নাইক্ষ্যংছড়ি ও রামু উপজেলা চত্বরে একে একে পুষ্পমাল্য নিয়ে মিলিত হয় স্ব স্ব উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ ও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্টান। উপজেলা প্রশাসনসহ সব সংগঠনের নেতৃবৃন্দ নিয়ে উপজেলা আওয়ামীলীগসহ উপজেলা প্রশাসনে নেতৃত্বে পৃথক র‌্যালী বের হয়। রামু উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার প্রনয় চাকমার নেতৃত্বে জাতীয় শোক দিবস পালন করা হয়। এদিকে নাইক্ষ্যংছড়ি আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মো: শফিউল্লাহ নেতৃত্বে একটি র‌্যালী বের হয়। র‌্যালীটি উপজেলা হলরুমে থেকে শুরু হয়ে প্রধান সড়ক পদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়। সকাল ৯টায় উপজেলা হলরুমে শোক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন কচি সভাপতিত্বে শোকসভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যন অধ্যাপক মো: শফিউল্লাহ । এতে বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আশারাফুল হক
নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলমগীর হোসেন, উপজেলা ভাইস চেযারম্যান মংলাওয়ে মার্মা,উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো:আবু তাহের কোম্পানি, সাধারণ সম্পাদক মো: ইমরান, সহসভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যন তসলিম ইকবাল চৌধুরী, আওয়ামী লীগে নেতা ডা: সিরাজুল হক, সদর ইউপি চেয়ারম্যন নুরুল আবছার ইমন, সেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল সক্তার,উপজেলা শিক্ষা অফিসার ত্রিরত্ন প্রমুখ।